1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ৫টি বাংলা ড্রেজার ধ্বংস - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে ৫টি বাংলা ড্রেজার ধ্বংস

  • আপডেট টাইম : Tuesday, June 17, 2025
  • 362 বার
Messenger creation 678E9E03 63D0 465F 8906 F3DB5CF8DBBB

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ৫টি অবৈধ বাংলা ড্রেজার (বালু উত্তোলন যন্ত্র) ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এছাড়া ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত হওয়া প্রায় ১ হাজার ফিট পাইপ।

বুধবার (১৭ জুন) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া দিয়ে প্রবাহিত ধলেশ^রী নদীতে অভিযান পরিচালনা করে এই ড্রেজার ও পাইপগুলো ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান জানান, নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম। একাজের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় তাদের আইনের আওতায় আনা যায়নি।

ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com