1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ৩৯ জনকে আ.লীগ নেতার মানবিক সহায়তা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে ৩৯ জনকে আ.লীগ নেতার মানবিক সহায়তা

  • আপডেট টাইম : Friday, September 8, 2023
  • 397 বার
Screenshot 20230908 205121

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ৩৭ জন দুস্থ ও ২ জন শারীরিক প্রতিবন্ধীকে মানবিক সহায়তা দিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ লিটন। তারই প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতায় আমরা’ এর মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরসদরের পুষ্টকামুরী দক্ষিণপাড়া এলাকায় আ.লীগ নেতা আবুল কালাম আজাদ লিটনের বাগান বাড়িতে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সহায়তা হিসেবে ৩৭ জনের প্রত্যেককে নগদ ৫ হাজার করে টাকা ও দুইজন শারীরিক প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার দেয়া হয়।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, মহেড়া ইউপির সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম খান, গোড়াই ইউনিয়ন আ.লীগ (পশ্চিম) সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জামুর্কী ইউনিয়ন আ.লীগের সভাপতি এ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম জরিপ, তরফপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন, আনাইতারা ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহŸায়ক বিরাজ আলী, আনাইতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেকান্দার আলী, গোড়াই ইউনিয়ন যুবলীগ (পশ্চিম) সভাপতি সাইফুজ্জামান সোহেলসহ মানবতায় আমরা সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com