1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ২য় পর্যায়ে জমিসহ ঘর পেলো ৭০ গৃহহীন পরিবার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম তারেক রহমানকে এই আসনটি উপহার দিব -মির্জাপুরে সাঈদ সোহরাব মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মির্জাপুরে ২য় পর্যায়ে জমিসহ ঘর পেলো ৭০ গৃহহীন পরিবার

  • আপডেট টাইম : Sunday, June 20, 2021
  • 1513 বার
received 282081173668019

মোঃ নাজমুল ইসলাম

‘মুজিব বর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’ এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে মির্জাপুরে ধাপে গৃহহীন ৭০ পরিবার পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমিসহ ঘর। রবিবার এই ঘর হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার পৌরসভাসহ ১৪ ইউনিয়নে সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।
নির্মিত ৭০ ঘর ভূমি দলিলসহ হস্থান্তর করা হয় উপকারভোগী প্রতিটি পরিবারের মধ্যে। এই প্রকল্প কাজ বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সঙ্গে রবিবার সকালে উপজেলার মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করেন। এই দফায় রবিবার সকালে ৭০ গৃহহীন পরিবারকে তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়। যারা প্রকৃত ভূমিহীন তারাই এই সুবিধা পাবে।
এসময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, মির্জা শামীমা আক্তার শিফা, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী আবু তাহের মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, দফতর সম্পাদক মোহাম্মদ জহিরুল হকসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com