1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ১০২ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে ১০২ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

  • আপডেট টাইম : Thursday, March 17, 2022
  • 804 বার
IMG 20220317 163320

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে মির্জাপুর উপজেলা প্রশাসন রচনা- চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা, আলোচনা সভা এবং ৭ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে উপজেলা প্রশাসনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, এরপর ১০২ পাউন্ড কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং সবশেষে ৭দিন ব্যাপি আয়োজিত মেলার উদ্বোধন করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের মোট ২৮টি স্টল স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম আজাহার, মির্জা শামীমা আক্তার শিফা, সহকারি কমিশনার ( ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ, পরিদর্শক ( তদন্ত) মো. গিয়াস উদ্দিন (পিপিএম), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সরকার দলীয় নেতাকর্মী, শিক্ষক, ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি আসাদুজ্জামান বাবুল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com