1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

  • আপডেট টাইম : Monday, August 19, 2024
  • 342 বার
IMG20240818101448 01
oplus_0

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ পর্যন্ত দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়, গেড়ামাড়া-গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে বলে জানা গেছে।
সর্বশেষ রবিবার (১৮ আগস্ট) সকালে গেড়ামাড়া-গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মোজাম্মেল হকের পদত্যাগ দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর টীম গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলো বলে জানা গেছে।
প্রধান শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি একটি দলের বিশেষ ব্যক্তির অনুসারী হিসেবে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে অনৈতিক ভূমিকা রেখেছেন এবং ওই ম্যানেজিং কমিটিকে দিয়ে তিনি নিজের মর্জিমতো স্কুল পরিচালনা করেছেন। উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি, অস্বাভাবিকভাবে স্কুলের বেতন বৃদ্ধি ও শিক্ষার্থীদের গাইড বই কিনতে বাধ্য করতেন বলেও অভিযোগ উঠেছে।
মূলত, যে সকল প্রধান শিক্ষকের রাজনৈতিক দলীয় পরিচয় রয়েছে এবং বিগত ক্ষমতাসীনদের ¯েœহভাজন হয়ে স্কুল পরিচালনা করেছেন তারা বেশী রোষানলে পড়ছেন বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ কেউ দেখাতে পারবে না বলে জানান।
উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভের কথা শুনেছি। এক প্রধান শিক্ষকের পদত্যাগের আবেদনও পেয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com