1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সাবেক ভাইস চেয়ারম্যান মনির গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে সাবেক ভাইস চেয়ারম্যান মনির গ্রেপ্তার

  • আপডেট টাইম : Saturday, August 6, 2022
  • 632 বার
Screenshot 20220806 214207

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে চেক ডিজঅনার মামলায় মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মনির গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (৬ই আগস্ট) তথ্যটি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকারী মির্জাপুর থানার উপ পরিদর্শক মো. আরিফ হোসেন তালুকদার। শুক্রবার রাতে ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান। গ্রেপ্তারের ঠিক আগে তিনি উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নিয়েছিলেন তিনি।

জানা গেছে, ২০২১ সালে ১১ লাখ টাকার চেক ডিজঅনার হওয়ায় কোর্টে মামলা করেন টাঙ্গাইলের এক ব্যবসায়ী। এরপর কোর্ট থেকে কয়েকবার সমন জারি করা হলেও তিনি কোর্টে হাজির হননি। পরে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয় এবং সর্বশেষ শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের পর শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com