1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে শ্রীমদ্ভগবত গীতা শিক্ষালয়ের উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে শ্রীমদ্ভগবত গীতা শিক্ষালয়ের উদ্বোধন

  • আপডেট টাইম : Friday, December 12, 2025
  • 783 বার
Messenger creation 35D162DF F515 4289 9AEC EA87A98CF12B

সাজ্জাদ হোসেন,স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে শ্রীমদ্ভগবত গীতা শিক্ষালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার সময় শিক্ষালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রীযুক্ত জ্যোতি বিনোদ গোস্বামী। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে রণদা নাট মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শ্রী চক্রবর্তী আশুতোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি শ্রীযুক্ত জ্যোতি বিনোদ গোস্বামী, কুমুদিনী হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায়, উপজেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক সুশীল কুমার ভট্টাচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী, উপজেলা ব্রাহ্মণ সংসদের সদস্য সঞ্জিত চট্টোপাধ্যায় প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শ্রীমদ্ভগবত গীতার শিক্ষা, শ্লোক, দর্শন ও নৈতিকতার পাঠ দেওয়া হয়ে থাকে। এটি ধর্মীয় অনুশাসন ও জীবন দর্শনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা শিক্ষার্থীদের মধ্যে সততা বৃদ্ধিতে সাহায্য করবে।
উল্লেখ্য যে, প্রাথমিকভাবে ৩০জন শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com