1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর লেখা বই প্রদান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর লেখা বই প্রদান

  • আপডেট টাইম : Saturday, October 2, 2021
  • 721 বার
received 165497162420788

শামসুল ইসলাম সহিদ

টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের উদ্যোগে এই বই প্রদান করা হয়।
এ উপলক্ষে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক স্থানীয় এমপি মো. একাব্বর হোসেনের পুত্র ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসেন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, অনুষ্ঠানের উদ্যোক্তা অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা রহমান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, দেশ রুপান্তরের মির্জাপুর প্রতিনিধি শামসুল ইসলাম সহিদ প্রমুখ।
পরে পৌর এলাকার ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজ নামচা বই দুটি তুলে দেন অতিথিবৃন্দ। পর্যায়ক্রমে উপজেলার ৭৬ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই বই দুটি প্রদান করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

2 responses to “মির্জাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর লেখা বই প্রদান”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  2. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com