1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : Tuesday, August 29, 2023
  • 797 বার
257414996 4457296531044986 3700150066676439396 n

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে র‍্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নারায়নপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ সফর উদ্দিন ইসলাম মুন্না (২২) ও কুমিল্লা জেলার হোমনা থানার দরিগাও গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে শামীম আহমেদ সবুজ (৩৩)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে নগদ ১ লাখ টাকাও উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও ছিনতাইয়ের টাকায় কেনা একটি নতুন মোটরসাইকেল ও ফোনসহ ছিনতাইকাজে ব্যবহৃত পোশাকীয় সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সূত্র জানায়, ছিনতাইকারীরা ব্যাংক এলাকায় টার্গেট করে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছে। তবে এ ঘটনায় স্থানীয় কোন অপরাধী চক্রের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও জানিয়েছে সূত্রটি। সূত্র জানায়, ঘটনার দিন ভুক্তভোগী একটি জুয়েলারী দোকানে স্বর্ণ বিক্রির পর ওই দোকানীর দেয়া চেক নিয়ে ব্যাংকে যাওয়ার সময় তাকে টার্গেট করা হয়।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা অংশে চলন্ত বাস ব্যারিকেট দিয়ে নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে হেলাল মোল্লা নামক এক ব্যক্তিকে আটক করে তাদের প্রাইভেটকারে উঠায়। এরপর তার কাছে থাকা ১৯ লাখ ১৯ হাজার দুইশত টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মহাসড়কের ডুবাইল কবরস্থান এলাকায় নামিয়ে দেয়।
সিনিয়র সহকারি পুলিশ সুপার ( মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মূসা বলেন, দ্রুত সময়ের মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজনকেও গ্রেপ্তার ও ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com