1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : Saturday, November 11, 2023
  • 371 বার
FB IMG 1699701014720

মো.সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১১ নভেম্বর)। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তে এক যুব কনভেননের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় যুবলীগ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুব নেতা শেখ ফজলুল হক মনি এ যুবলীগ প্রতিষ্ঠা করেন।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগকে প্রতিষ্ঠা করা হয়।

শনিবার এ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা যুবলীগ প্রত্যাশা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে।

আলোচনায় সভায় উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মো. আবিদ হোসেন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ,সাধারন সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রাফিউর রহমান।

অনুষ্ঠানে পৌরসভাসহ ১৪ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com