1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা

  • আপডেট টাইম : Thursday, February 19, 2026
  • 55 বার
IMG 20260219 WA0003

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি সীসা তৈরির কারখানা বন্ধ এবং রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিনটি দোকানকে জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক আজিজ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার আজগানা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে পরিবেশ দূষণের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১)(৬) ধারায় পরিচালিত মোবাইল কোর্টে মো. জুয়েল মিয়াকে এক মামলায় ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয় এবং একটি সীসা তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হয়।
পরে উপজেলার গোড়াই বাজার এলাকায় রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় তিনটি দোকানদারকে মোট ১১,০০০ (এগার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। পাশাপাশি বাজারে দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজগানা ইউনিয়নে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী সীসা তৈরির কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে গোড়াই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও পরিবেশ রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com