1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মোবাইল কোর্টে মাদকসেবীর সাজা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে মোবাইল কোর্টে মাদকসেবীর সাজা

  • আপডেট টাইম : Sunday, October 3, 2021
  • 1056 বার
FB IMG 1633277407867

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে মোবাইল কোর্টে এক মাদকসেবী যুবককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

রোববার (৩রা অক্টোবর) দুপুরের দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এই সাজা দেয়া হয়। এতে মাদকসেবনের দায়ে সাজাপ্রাপ্ত মহাদেব বাকালি (৩১) উপজেলার কদিম দেওহাটা এলাকার মৃত নারায়ণ বাকালির ছেলে বলে জানা গেছে।

স্থানীয়সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মাদকসেবী মহাদেব বাকালি মাদকসেবনের টাকা জোগাড় করতে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো। তার অত্যাচারে পরিবার ও প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে পড়েছিল।

মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে আমরা তাকে তার বসতঘরে মাদকসেবনরত অবস্থায় পাই।

নিউজটি শেয়ার করুন..

2 responses to “মির্জাপুরে মোবাইল কোর্টে মাদকসেবীর সাজা”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com