1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মেয়ের মৃত্যুশোকে মায়ের আত্মহত্যা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে মেয়ের মৃত্যুশোকে মায়ের আত্মহত্যা

  • আপডেট টাইম : Friday, November 11, 2022
  • 1170 বার
IMG 20221111 221000

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে চিকিৎসাধীন অবস্থায় একমাত্র মেয়ের মৃত্যুশোকে বাসন্তী বণিক (৫০) নামের এক মা আত্মহত্যা করেছেন। শুক্রবার (১১ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে পূজা বণিকের মৃত্যু হয়। পূজা বণিক মির্জাপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

প্রতিবেশী আনন্দ বণিক বলেন, পূজার লাশ ঢাকা থেকে গভীর রাতে বাড়িতে পৌছে। রাতে পূজার লাশ ঘরেই ছিল। সকালে ওর লাশ ঘর থেকে বাইরে বের করার পরপরই ঘরে গিয়ে হেক্সিসল (জীবাণূনাশক) পান করেন পূজার মা বাসন্তী বণিক। হাসপাতালে নেওয়ার পরই তাঁর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, প্রায় বছর খানেক সময় ধরে পূজা কিডনি জটিলতায় ভূগছিলো। চিকিৎসাও চলছিল ঢাকার একটি হাসপাতালে। ওর মায়ের একটি কিডনি ওর শরীরের প্রতিস্থাপনের কথাও ছিলো। কিন্তু প্রথমে জন্ডিস ও পরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মেয়েটি মৃত্যুবরণই করলো। প্রানকৃঞ্চ ও বাসন্তী দম্পতির একমাত্র সন্তান পূজাকে বাঁচাতে এপর্যন্ত তারা ধানী ও বসতবাড়ির জমিও বিক্রি করেছে। কিন্তু মেয়েটিকে বাঁচাতে পারলোনা তারা। এই শোক সইতে না পেরেই পূজার মা বাসন্তী আত্মহত্যা করে থাকতে পারে।

মির্জাপুর থানার উপ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই কষ্টদায়ক। এঘটনায় বাসন্তী বণিকের ভাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com