1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম : Wednesday, March 5, 2025
  • 277 বার
IMG 20250305 154106

খায়রুল করিম পাপন,মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে মারকাজু আজিজুল মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) রাতে মির্জাপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে শ্রীহরিপাড়ার রাজনগর লালু মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার তারাবির নামাজ শেষে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগণ ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে বারোটার দিকে মাদ্রাসার একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ছাত্রদের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। 
পরে খবর পেয়ে রাত একটার দিকে মির্জাপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টার বেশি সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মারকাজু আজিজুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইব্রাহীম খান জানান,এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মাদ্রাসার ছাত্র-শিক্ষকের কোনো ক্ষতি না হলেও টিনের একটি ভবন, একটি টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল, ল্যাপটপ,অফিসের কম্পিউটার, পুস্তক, আসবাবপত্র সহ প্রায় চৌদ্দ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
মির্জাপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল করিম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
খবর পেয়ে রাত একটার দিকে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বেলায়েত হোসেনেব নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা কাজ করে আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। বলে তিনি জানান।
##

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com