1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মাদকের অপব্যবহার রোধকল্পে কর্মশালা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

মির্জাপুরে মাদকের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

  • আপডেট টাইম : Wednesday, August 24, 2022
  • 360 বার
received 1101733457216058

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে মাদকের অব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আাগস্ট) মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক বিপ্লব কুমার মোদক।

এছাড়া কর্মশালায় উপস্থিত থেকে মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রস্তাবনা পেশ করে বক্তব্য রাখেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com