1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মহান বিজয় দিবস উদযাপনে কিংশুকের সাংস্কৃতিক সন্ধ্যা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে মহান বিজয় দিবস উদযাপনে কিংশুকের সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপডেট টাইম : Sunday, December 18, 2022
  • 433 বার
IMG 20221218 091005

মো.সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দঘন পরিবেশে শনিবার সন্ধ্যায় একটি সাংষ্কৃতিক ও সামাজিক সংগঠন কিংশুকের আয়োজনে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক কিসমত খন্দকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা সাধন সরকার বলেন, এ পতাকার রঙের সাথে মিশে রয়েছে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব ও গৌরব।
পতাকার লাল-সবুজের প্রতিটি বিন্দুতে লুক্বায়িত রয়েছে এ দেশের সূর্যসন্তানদের অপরিমেয় আত্মত্যাগ ও বীরত্বের কাহিনি। ভবিষ্যতে কিংশুক জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসগুলোতে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর দেশাত্মবোধক গান দিয়ে কিংশুক পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় শিল্পীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com