1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিষমুক্ত সবজি চাষীদের নিয়ে কৃষক সমাবেশ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম তারেক রহমানকে এই আসনটি উপহার দিব -মির্জাপুরে সাঈদ সোহরাব মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মির্জাপুরে বিষমুক্ত সবজি চাষীদের নিয়ে কৃষক সমাবেশ

  • আপডেট টাইম : Sunday, June 18, 2023
  • 509 বার
received 248575844538261

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনাকারী প্রায় ৫শতাধিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকেল উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৬, টাঙ্গাইল-০৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মীর্জা শামিমা আক্তার শিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল বলেন, মূলত এই কৃষক সমাবেশ ও মতবিনিময় সভার মাধ্যমে পরিবেশ বান্ধব ও বিষমুক্ত সবজি চাষের প্রক্রিয়া নিয়ে সরাসরি কৃষকদের মতামত নেওয়ার জন্যই এই আয়োজন। কৃষকরা এই পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হচ্ছেন এবং আমরা নিরাপদ সবজি পাচ্ছি। আশা করছি সারা উপজেলায় কৃষকরা এই পদ্ধতি অনুসরণ করে চাষাবাদে আগ্রহী হবেন।

প্রসঙ্গত, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে ২০২২-২৩ অর্থবছরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নে ৫শত কৃষককে সবজি বীজ, চারা, জৈব সার, মালচিং সীটসহ অন্যান্য উপকরণ সহায়তা হিসেবে প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com