1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

  • আপডেট টাইম : Saturday, July 4, 2026
  • 110 বার
Messenger creation 8F3E6607 6475 4D93 848A C4EEBFD184F6

সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসভার পোষ্টকামুরী ও কান্ঠালিয়া বিলে মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ৫০টি চায়না দুয়ারি জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৫০০ মিটার, জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব বলেন, দেশের জলজ সম্পদ সংরক্ষণ, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com