1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিদ্যুৎস্পর্শে কলেজ ছাত্রের মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

মির্জাপুরে বিদ্যুৎস্পর্শে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : Wednesday, July 22, 2020
  • 1658 বার
received 280201206439249 mh1595409618590


মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পর্শে বলরাম রাজবংশী নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাতে উপজেলার ভাওড়া গ্রামে এ দুঘটনা ঘটে। নিহত বলরাম রাজবংশী উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। সে মির্জাপুর সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পরিবারিক সূত্রে জানা গেছে, বর্ষার শুরুর পর থেকে বলরাম নৌকায় যাত্রী পারাপার করার কাজ করতো। মঙ্গলবার বিকেলে নৌকায় যাত্রী নিয়ে বহুরিয়া থেকে উপজেলার সরিষাদাইড় যাওয়ার পথে ভাওড়া বিলে পৌঁছালে বিদ্যুতের মেইন তারের সাথে বিদ্যুৎস্পর্শ হয়। এতে সে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যায়। নৌকার যাত্রীর চিৎকারে লোকজন গিয়ে খোঁজাখোঁজি পর প্রায় ১৫ মিনিট পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে। আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনাময়না তদন্তে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com