1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিকট শব্দে ‘ককটেল’ আতঙ্ক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মির্জাপুরে বিকট শব্দে ‘ককটেল’ আতঙ্ক

  • আপডেট টাইম : Monday, August 19, 2024
  • 387 বার
257414996 4457296531044986 3700150066676439396 n

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে একটি স্কুলের অব্যবহৃত ঘর থেকে বিকট শব্দ ও ধোঁয়া সৃষ্টি হওয়ায় এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এঘটনায় অসংখ্য মানুষ স্কুল প্রাঙ্গণে ভীড় জমায়।
রোববার (১৮ই আগস্ট) সকাল ১০.৩০ দিকে উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দুপুরের দিকে সেনাবাহিনীর একটি টীম সেখানে যায়। তবে সেটি ককটেল নাকি অন্য কিছু সে বিষয়ে তাদের কাছ থেকেও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।
স্কুলটির প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, সকালে হঠাৎ করে স্কুলের সামনে থেকে একটি শব্দ আসে। অফিস থেকে বের হয়ে এগিয়ে গিয়ে দেখি কিছু মানুষ একটি ছেলেকে ঘিরে আছে। ছেলেটি আমার আপন ভাতিজা। স্থানীয়রা বিকট শব্দের সঙ্গে আমার ভাতিজার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করলে আমি তাকে শাসন করি। ককটেল বিস্ফোরণের মতো কোন আলামত দেখা যায়নি বলে জানান তিনি।
এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় দুই দফায় সেনাবাহিনীর টীম সেখানে যায় বলে জানা গেছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com