1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : Wednesday, September 3, 2025
  • 305 বার
IMG 20250903 180114

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সাঈদ সোরহাব এর উদ্যোগে পুষ্টকামুরী জহুর বাড়ীর তিন রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌরসভার ১নং ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জহুর বাড়ীর মোড়ে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জহুর বাড়ির মোড়ে সমবেত হতে থাকেন। পরে সেগুলো একত্রিত হয়ে বিশাল মিছিলে রূপ নেয়।
মিছিলে উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মাসুদ, টাঙ্গাইল জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদ রেজা, মির্জাপুর উপজেলা জাসাসের সভাপতি হাসেম রেজা ও সদস্য সচিব নেয়াজ মাস্টার। বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com