1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, December 20, 2025
  • 507 বার
Messenger creation 2D336ED5 AC0E 4F5D B378 523F8A3692F4

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর শাখার নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসদরের নতুন বাইপাস এলাকার লাভু মৃধার বাসভবনে এ সভা হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীনের সঞ্চালনায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা প্রমুখ বক্তৃতা করেন।

এ সময় উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, পৌর, ইউনিয়নের সভাপতি-সম্পাদক, উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়কবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com