1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বাড়ছে টিকা গ্রহনকারীর সংখ্যা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে বাড়ছে টিকা গ্রহনকারীর সংখ্যা

  • আপডেট টাইম : Friday, February 12, 2021
  • 709 বার
Mirzapur Pic 10 02 2021

মো. জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণে মানুষের আগ্রহ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বয়সীমা ৪০ করার পর টিকাদান কেন্দ্রে আগ্রহীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানান, সারা দেশের ন্যায় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে গত ৭ ফেব্রæয়ারী থেকে করোনা ভাইরাসরে প্রতিষধক টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিন ৫০ জন, দ্বিতীয় দিন ১৫০ এবং তৃতীয় দিনে ১৭০ জন নিবন্ধিত ব্যক্তি টিকা গ্রহন করেন। চতুর্থ দিন আজ বুধবার সকালে সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে টিকা নিতে আসা আগ্রহীদের ভীড়। সকাল নয়টা থেকে তিনটি বুথে টিকাদান চলছে। প্রতিটি বুথে দুইজন স্বাস্থ্য সহকারী এবং চারজন স্বেচ্ছাসেবক কাজ করছে। ইতিমধ্যে মির্জাপুর আসনের সাংসদ মো একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ টিকা গ্রহন করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, মঙ্গলবার (৯ ফেব্রæয়ারী) পর্যন্ত টিকা নেওয়ার জন্য মির্জাপুরে নিবন্ধনকৃতের সংখ্যা ২ হাজার ৩৩৪ জন। টিকা গ্রহণ করতে আসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন জানান, স্বাস্থ্যকর্মকর্তার আতিথিয়তায় খুবই সুন্দর ভয়হীন পরিবেশে টিকা গ্রহণ করলাম। খুবই ভাল লাগছে। একই কথা বলেন, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ ও নিরঞ্জন পাল। তারা আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ যেহারে বৃদ্ধি পাচ্ছে তা সত্যিই অভাক করার মতো বিষয়।
সম্মুখ সারির করোনা যোদ্ধারা টিকা নেওয়ার পর সাধারণ মানুষের মধ্যে টিকার আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com