1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

মির্জাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার জরিমানা

  • আপডেট টাইম : Thursday, November 19, 2020
  • 627 বার
received 128124435485990

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসাথে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেননা বলে মুচলেকা দিয়েছেন কনের বাবা। বুধবার সকালে মির্জাপুর পৌর এলাকার কান্ঠালিয়া গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এই আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন। 
জানা গেছে, ওই গ্রামের ভাষান মণি দাস তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বুধবার ছিল কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হাজির হয় বিয়ে বাড়িতে।
অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করার অপরাধে কনের বাবা ভাষান মণি দাসকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সেইসাথে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেওয়া হয় ভাষান মণি দাসের।
সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে জরিমান করা হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com