1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম : Monday, April 20, 2026
  • 180 বার
IMG 20260420 191652

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫৫ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন।

সভায় ব্র্যাক সিডের টেরিটোরি অফিসার রাশেদুল ইসলামের সঞ্চালনায় ও ঢাকা বিভাগের ব্র্যাক সিডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা খাতুন।

এসময় মির্জাপুর প্রেসক্লাবের সদস্য মো. জোবায়ের হোসেন, মির্জাপুর উপজেলা ব্র্যাক সিডের ডিলার ইব্রাহীম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। এ ছাড়াও ব্র্যাকের উদ্ভাবিত ধান বীজ, সবজি বীজ, ভূট্টা বীজ, আলু বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড নিয়ে অবহিত করেন, ব্র্যাক সিডের ঢাকা বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুর রহমান।

কর্মশালা শেষে ৫৫ জন মডেল কৃষকের মাঝে সবজি বীজ ও বায়ো পেস্টিসাইড কীটনাশক বিনামূল্যে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com