1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বন্যার্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে বন্যার্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : Tuesday, August 18, 2020
  • 821 বার
Mirzapur UNO Pic 18 08 2020

মো. জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার্ত অসহায় পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী মধ্যপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু তাহের মোল্লাহ্, বাওয়ার কুমারজানী মধ্যপাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি হাজী আব্দুর রউফ দুলাল, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জল সিকদার, সমাজ সেবক রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিমধ্যে প্রায় ছয় হাজার বন্যার্ত অসহায় পরিবারের মধ্যে ৬০ টন চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com