1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ফের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে ফের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

  • আপডেট টাইম : Thursday, May 15, 2025
  • 513 বার
received 1161470435232921

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে ফের দ্বিতীয় শ্রেণী পড়–য়া ৭ বছর বয়সী কণ্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পঞ্চায়োর্ধ্ব এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৫ মে) সকাল ১১ টার দিকে উপজেলায় এই ঘটনা ঘটে । এরআগে গত ১৩ মে প্রথম শ্রেণী পড়–য়া ৭ বছর বয়সী অন্য একটি কণ্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পঞ্চায়োর্ধ্ব আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় মৃত ইয়াছিন মুন্সীর ছেলে চাঁন মিয়া (৫৫) কে আটক করেছে পুলিশ। আটকের আগে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নিজেকে নির্দোষ দাবি করে আটককৃত চাঁন মিয়া বলেন, যে সবাইকে ডেকে আমাকে ধর্ষক বানিয়েছে তার সাথে আমার পূর্ব শত্রæতা রয়েছে। আমি অন্য এলাকা থেকে ওই এলাকা বাড়ি বানিয়েছি বলে সে সবসময় আমার পেছনে লেগে থাকতো।

শিশুটির মা পিয়ারা বেগম বলেন, পাশের বাড়িতে খেলাধুলা করা অবস্থায় চাঁন মিয়া (অভিযুক্ত) আমার মেয়ে ডেকে তার সাথে করে নির্জন এলাকায় নিয়ে যায়। এলাকার দুইজন এটা দেখে তার পিছু নিলে তারা এই ঘটনা জানতে পারে। আমি এই শয়তানের দৃষ্টান্তমূলক বিচার চাই।

মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com