1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ॥ পারদিঘী একতা সংঘ চ্যাম্পিয়ন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ॥ পারদিঘী একতা সংঘ চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : Saturday, October 31, 2020
  • 1228 বার
123222428 372847367134383 7561011294941507969 n

মীর আনোয়ার হোসেন টুটুল
বিপুল উৎসাহ উদ্দীপনা ও প্রচুর দর্শকের উপস্থিতিতে টাঙ্গাইলের মির্জাপুরে ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুড়ান্ত খেলায় ফতেপুর ইউনিয়নের পারদিঘী পুর্বপাড়া একাতা সংঘ (১-০) গোলে বাইনাইল ইউনিয়নের ভাবখন্ড সমাজ কল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বিজয়ী দলের গোল রক্ষক তোষার সেরা খেলোয়াড় এবং একই দলের খেলোয়ার সৌরভ ম্যান অব দা ম্যাচ হয়ে পুরষ্কার লাভ করেছেন। জনপ্রিয় ফুটবল খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারও দর্শকের সমাগম হয়েছিল।
হাট ফতেপুর সবুজ সংঘের সাধারন সম্পাদক মো. সোহেল সিকদার এবং ফতেপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও ফতেপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম সিকদার জানান, হাট ফতেপুর সবুজ সংঘ এবং এলাকাবাসির সার্বিক সহযোগিতা ও উদ্যোগে মাস ব্যাপি এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন ছিল। গতকাল শুক্রবার ছিল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদিঘী পুর্বপাড়া একতা সংঘ এবং বাইনাইল ইউনিয়নের ভাবখন্ড সমাজ কল্যাণ সমিতি চুড়ান্ত খেলায় মুখোমুখী হয়। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত। হাট ফতেপুর সবুজ সংঘের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট তারিকুল ইসলাম পলাশের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি টাঙ্গাইল জেলা যুবলীগের সহ সম্পাদক মীর মইন হোসেন রাজিব, এ্যাপেক্স গ্রুপের জেনারেল ম্যানেজার মো. ফিরোজ সিকদার, ফতেপুর ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম সিকদার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, সাবেক চেয়ারম্যান আমির হোসেন লেবু, মো. হুমায়ুন তালুকদার, মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. বাদশা মিয়া, সাবেক সভাপতি মো. বাহার উদ্দিন মাষ্টার, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. গফুর সিকদার, প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ রাসেল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান ও মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com