1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামীলীগ প্রার্থী সালমা আক্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

মির্জাপুরে পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামীলীগ প্রার্থী সালমা আক্তার

  • আপডেট টাইম : Sunday, September 13, 2020
  • 1052 বার
119121436 2682199605431231 2503006446465539959 n

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় মেয়র হওয়ার পথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা আক্তার।

119452725 808410736561287 2818342455953433138 n
মির্জাপুরে পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামীলীগ প্রার্থী সালমা আক্তার 3

আজ রোববার মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিনেও অন্য কোন দল বা স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা না দেয়ায় একক প্রার্থী হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সালমা আক্তার শিমুল মির্জাপুর পৌরসভার প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিনী।
আজ রোববার সকাল এগারোটার দিকে আওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী হিসেবে সালমা আক্তার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান এর কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।
উল্লেখ্য ১০ অক্টোবর ভোটগ্রহনের তারিখ নির্ধারণ করে ৭ সেপ্টেম্বর মির্জাপুর পৌরসভার তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৮সেপ্টেম্বর থেকে মনোনয়ন পত্র বিক্রি হলেও ১৩ সেপ্টেম্বর রোববার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনেও অন্য কোন দলের প্রার্থী বা ব্যক্তি মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়নি। এতে প্রয়াত মেয়রের স্ত্রী সালমা আক্তার এর একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্ধিতায় মেয়র নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান এর কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই হবে। অন্য কোন মনোনয়নপত্র জমা না হলে একক প্রার্থী হিসেবে সালমা আক্তারকে নির্বাচিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার।

নিউজটি শেয়ার করুন..

One response to “মির্জাপুরে পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামীলীগ প্রার্থী সালমা আক্তার”

  1. Avatar of backbiome backbiome says:

    Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com