1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত

  • আপডেট টাইম : Monday, January 30, 2023
  • 369 বার
257414996 4457296531044986 3700150066676439396 n

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত ২টায় ট্রেনে কাটা পড়ে লাভলু মিয়া (৪০) এবং সকাল সাড়ে ৬ টার দিকে সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় নাসিমা (৫০)নামে একজন নিহত হয়েছে।
জানাগেছে, লালমনিরহাট সদর উপজেলার আবুবক্করের ছেলে দিনমজুর লাভলু মিয়া (৪০) পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয় ।দুর্ঘটনাটি ঘটে মির্জাপুর বংশাই রোড রেল ক্রসিং এলাকায়। । মির্জাপুর ট্রেনস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, গাজীপুর রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
অপরদিকে উপজেলার পাকুল্যা লাউহাটী সড়কের পাচচামারি গ্রামে সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘচনায় নাসিমা খাতুন (৫০) নিহত হয়েছে। সে ওই গ্রামের ধলা মিয়ার স্ত্রী।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক মজিবর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com