1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত

  • আপডেট টাইম : Monday, September 22, 2025
  • 401 বার
IMG 20250922 WA0002

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

আজ (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর পুকুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচি বাস্তবায়ন করা হয় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা-প্লাবিত ধানখেত ও বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে। এটি সরকারের মৎস্যসম্পদ সমৃদ্ধিকরণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন কমান্ডিং অফিসার, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম,
বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা শাজাহান কবির, ডেপুটি কমান্ডার, পিটিসি মো. মাহফুজুর রহমান,
সিনিয়র মৎস্য সহকারী পরিচালক কামরুজ্জামান হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিটিসির বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, স্থানীয় মৎস্য কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তি‍বর্গ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com