1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পাগলা মহিষের হামলায় এক ব্যক্তির মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

মির্জাপুরে পাগলা মহিষের হামলায় এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম : Tuesday, July 7, 2020
  • 2360 বার
received 280201206439249 mh1594111240401


মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে পাগলা মহিষের শিংয়ের আঘাতে গুরুতর আহত খোয়াজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্রামবাসী মহিষটি আটক করে জবাই করার প্রস্তুতি নিলে মালিক ৫০ হাজার টাকা দিয়ে তা ছাড়িয়ে নেন।
সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে তরফপুর ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন। নিহত খেঁায়াজ মিয়া উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর পূর্বপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।
জানা গেছে, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০) গত ২৫ জুন নাটোর থেকে ১০টি মহিষ কিনে ২৭ জুন বিক্রির জন্য উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতল্যা হাটে তুলেন। বিক্রি না হওয়া চারটি মহিষ নিয়ে সন্ধায় হেঁটে বাড়ি ফেরার পথে একটি মহিষ ছুটে জঙ্গলে ঢুকে যায়। গত রবিবার (২৮ জুন) রাতে মহিষটির সন্ধান পেলেও কেউ কাছে ভিড়তে পারেনি। সোমবার (২৯ জুন) সকালে তরফপুর গ্রামের নওশের আলীর ছেলে খোয়াজ মিয়া মহিষটি আটকাতে গেলে মহিষটি শিং দিয়ে তার পেটে ও মুখে আঘাত করে গুরুতর আহত করে। আহত অবস্থায় প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
এদিকে গ্রামবাসী মহিষটিকে আটক করে জবাই করে খাওয়ার প্রস্তুতি নিলে ৫০ টাকা বিনিময়ে মহিষের মালিক নজরুল ইসলাম তা ফিরিয়ে নেন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

One response to “মির্জাপুরে পাগলা মহিষের হামলায় এক ব্যক্তির মৃত্যু”

  1. Avatar of backbiome backbiome says:

    Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com