1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পনের শতাধিক মানুষের মাঝে বিএনপি নেতার ঈদ উপহার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে পনের শতাধিক মানুষের মাঝে বিএনপি নেতার ঈদ উপহার

  • আপডেট টাইম : Sunday, March 30, 2025
  • 430 বার
IMG 20250330 153826

স্টাফ করেসপন্ডেন্ট

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৯ নং বহুরিয়া ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষকে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, পাঞ্জাবি দিয়েছেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছাত্তার সিকদার।

ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ধরে এসব ঈদ উপহার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিএনপির এই নেতা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশে বহুরিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এসব পোশাক উপহার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিতরণকালে অন্যান্যদের মধ্যে মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সহ কৃষি বিষয়ক সম্পাদক আল এমরান খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ খান, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী, বহুরিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আবুল কাশেম, সাবেক যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান, বিএনপি নেতা সোহেল সিদ্দিকী, আমজাদ হোসেন, বহুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জাপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুস ছাত্তার সিকদার জানান, আমার পিতা প্রয়াত জয়নাল সিকদার, বড় ভাই আবুল কালাম সিকদারসহ আমাদের পরিবারের পক্ষ হতে কয়েকদিন ধরে বহুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহারের রয়েছে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, পাঞ্জাবি। তিনি আরো বলেন বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হচ্ছে। এসময় তিনি বহুরিয়া ইউনিয়নবাসীর সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com