মো.সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম ধাপে আট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থী মনোনয়ন দেওয়া হয় বলে আজ রোববার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জানিয়েছেন।
মির্জাপুর উপজেলার আট ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন যারা- ০১ নং মহেড়া ইউনিয়নে সাবেক চার বারের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বিভাস সরকার নুপুর, ০২ নং জামুর্কী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো. ইলিয়াছ আহমেদ, ০৫ নং বানাইল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো. আনিসুর রহমান হুমায়ুন, ০৬ নং আনাইতারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, ০৭ নং ওয়ার্শি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মাহাবুব আলম মল্লিক হুরমহল, ০৮ নং ভাতগ্রাম ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মোবারক হোসেন সিদ্দিকী, ১০ নং গোড়াই ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো. হুমায়ুন কবীর এবং ১৩ নং বাঁশতৈল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টন।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, আগামী ৫ জানুয়ারি এই ০৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.