1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নৌকার প্রার্থী শুভ’র সাথে শিক্ষক নেতাদের মতবিনিময় - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন

মির্জাপুরে নৌকার প্রার্থী শুভ’র সাথে শিক্ষক নেতাদের মতবিনিময়

  • আপডেট টাইম : Sunday, January 9, 2022
  • 808 বার
IMG 20220109 195331

মো. জোবায়ের হোসেন

আগামী ১৬ ই জানুয়ারি টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত খান আহমেদ শুভ’র সাথে মতবিনিময় করেছে মির্জাপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন।

রোববার (৯ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন এলাকায় অবস্থিত মির্জাপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে যোগ দেন টাঙ্গাইল জেলায় বসবাসরত মির্জাপুরবাসীদের সংগঠন ‘ঠিকানা মির্জাপুর’ এর নেতৃবৃন্দও।

উক্ত মতবিনিময় সভায় মির্জাপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক মো. আবুল কাশেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির কার্য নির্বাহি কমিটির কার্যনির্বাহি সদস্য মীর লুৎফর রহমান লাভু, ঠিকানা মির্জাপুর এর কার্যনির্বাহি কমিটির সদস্য মো. মাহবুবুর রহমান খান প্রমুখ। সেসময় সংগঠন দুটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মির্জাপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম আর মজিদ।

মতবিনিময় সভায় বক্তৃতাকালে নৌকা মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ নির্বাচিত হলে মির্জাপুর উপজেলার কিন্ডার গার্টেন শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভুমিকা রাখার আশ্বাস দেন বলে সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান।

নিউজটি শেয়ার করুন..

3 responses to “মির্জাপুরে নৌকার প্রার্থী শুভ’র সাথে শিক্ষক নেতাদের মতবিনিময়”

  1. Avatar of Registrace Registrace says:

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  2. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  3. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com