1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নুর এ হানিফা ফাউন্ডেশনের খাদ্য সহায়তা প্রদান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে নুর এ হানিফা ফাউন্ডেশনের খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট টাইম : Sunday, November 8, 2020
  • 908 বার
fdfadsfdsaf

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে করোনায় কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে নুর এ হানিফা ফাউন্ডেশন । রবিবার সকালে মির্জাপুর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে এই খাদ্য সহায়তার উদ্বোধন করেন পৌর মেয়র সালমা আক্তার শিমুল।
এসময় উপস্থিত ছিলেন নুর এ হানিফা ফাউন্ডেশনের পরিচালক দক্ষিণ আফ্রিকা প্রবাসী এ এম লিটন মিয়া, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, আমিরুল কাদের লাবন, এস এম রাশেদ, সাইজুদ্দিন সাজু, আনোয়ার হোসেন প্রমুখ।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের একশ দরিদ্র পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, চিনি, চিরা, মুড়ি, খাবার স্যালাইন।
করোনাকালীন সময়ে নুর এ হানিফা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫শ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পরিচালক এ এম লিটন মিয়া জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com