1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নিরাপত্তারক্ষীর হাতে পরিচ্ছন্নতাকর্মী খুন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে নিরাপত্তারক্ষীর হাতে পরিচ্ছন্নতাকর্মী খুন

  • আপডেট টাইম : Wednesday, March 24, 2021
  • 719 বার
IMG 20210324 072228

মো.সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে এক নিরাপত্তারক্ষী চায়ের দোকান থেকে ছুরি এনে প্রকাশ্য দিবালোকে খুন করল মির্জাপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মী আলিমুলকে (৩২)।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাইমহাটী এলাকার যমুনা জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আলিমুল (৩২) পৌরসভার বাইমহাটী গ্রামের সেলিম মোল্লার ছেলে।

অভিযুক্ত যুবক সাব্বির একই এলাকার আমানউল্লাহর ছেলে। তিনি মির্জাপুর যমুনা জেনারেল হাসপাতালের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন।
জানা যায়, যমুনা জেনারেল হাসপাতালের সামনের অজ্ঞাত এক দম্পতির ঝগড়া মিমাংসা করতে এগিয়ে যায় আলিমুল। এক পর্যায়ে সাব্বিরও সেখানে যায়। এরপর সাব্বির ও আলিমুলের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায় সাব্বির পাশের একটি চায়ের দোকান থেকে ছুরি এনে আলিমুলকে পেটে আঘাত করে চলে যায়।

স্থানীয়রা আলিমুলকে যমুনা হাসপাতালে নিয়ে গেলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার্ড করা হয়। ঢাকা নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com