1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নারী সমাবেশে এমপির ব্যতিক্রম উদ্যোগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান

মির্জাপুরে নারী সমাবেশে এমপির ব্যতিক্রম উদ্যোগ

  • আপডেট টাইম : Monday, December 19, 2022
  • 456 বার
IMG 20221219 180135

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে নারী সমাবেশে এমপি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। সমাবেশের সকল নারীদেরকে সবজির বীজ বিতরণ করা হয়। গতকাল রোববার বিকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পোষ্টকামুরী গ্রামে যুব মহিলা লীগের সভানেত্রী ও স্থানীয় সমাজ কল্যাণ সংস্থা ‘বাতিঘর’ এ সমাবেশের আয়োজন করে । সমাবেশে শতাধিক নারীর মধ্যে বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ।

তার ব্যতিক্রম উদ্যোগে কর্মহীন অসহায় মানুষেরা বাড়ীর উঠানের অল্প জমিতে সবজি চাষ করতে পারবে । এতে কর্মহীন মানুষ খুবই খুশি।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল জলিল খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মো.মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুর রহমান লাবু, উপদেষ্টা মন্ডলির সদস্য মাহফুজুর রহমান কনক, পৌর আওয়ামী লীগের সভাপতি মো.হারুন মিয়া, সাধারণ সম্পাদক মো.আলম মিয়াসহ প্রমুখ।

এমপি খান আহমেদ শুভ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জমির মালিকদের কৃষিকাজে ব্যবহার করা যায় এমন জমি পতিত না রেখে উৎপাদনের ব্যবস্থা নিতে সবজির বীজ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিকাজে কৃষকদের আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com