1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নারী মাঝে আল ইমাম ইসলামিক সেন্টারের সেলাই মেশিন বিতরণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে নারী মাঝে আল ইমাম ইসলামিক সেন্টারের সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম : Friday, April 25, 2025
  • 151 বার
Messenger creation 9C77631C FF38 4938 A23B 2B0BE7D31FC5

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে আত্ম কর্মসংস্থান প্রকল্পের অধীনে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটায় আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ড বাওয়ার কুমারজানী গ্রামে আল-ইমাম সেন্টারে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাউদ্দিন আশরাফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরের শূরা সদস্য ড. আহসান হাবিব ইমরুজ। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহইয়া খান মারুফ, দৈনিক খবরপত্রের বার্তা সম্পাদক হারুন ইবনে শাহাদাৎ, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নয়াদিগন্ত প্রতিনিধি হারুন অর রশিদ, আল ইমাম ইসলামিক সেন্টারের মুখপাত্র হারুন অর রশিদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ নারী উদ্যোক্তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন। #

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com