1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

মির্জাপুরে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : Monday, September 1, 2025
  • 305 বার
IMG20250901114544
oppo_0

রাব্বি ইসলামঃ
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ৩০ বছর পূর্তি ও ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষে মির্জাপুর উপজেলা পরিষদের হলরুমে আজ (সোমবার) সকাল ১১টায় কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক মজলুমের কণ্ঠ ও এশিয়ান টিভির মির্জাপুর প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তারিক আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, থানার ওসি (তদন্ত) মো. সালাহদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, উপজেলা আইসিটি কর্মকর্তা সহকারী প্রোগ্রামার মো. জামিল আহমেদ ভূঁইয়া, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফুল্ল কর্মকারসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম শহীদ, নিরঞ্জন পাল, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি ও দৈনিক ভোরের ডাকের মির্জাপুর প্রতিনিধি মো. খাইরুল করিম পাপন, দৈনিক যুগান্তর পত্রিকার মির্জাপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, মির্জাপুর প্রতিদিন অনলাইন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ টুডে-এর প্রতিনিধি রায়হান সরকার রবিন, দৈনিক মানবজমিন এর প্রতিনিধি মো. জুবায়ের হোসেন, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি শিলা আক্তার, দৈনিক বাংলাদেশের খবর এর প্রতিনিধি মোহাম্মদ রাব্বি ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “৩০ বছর অতিক্রম করে ৩১তম বর্ষে পদার্পণ করা মজলুমের কণ্ঠ টাঙ্গাইলের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় পত্রিকা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এ পত্রিকার ভূমিকা অনন্য। টাঙ্গাইলের প্রতিটি খবর জনগণের কাছে পৌঁছে দিতে মজলুমের কণ্ঠ নিরলস কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com