তুষার সান্যালঃ
টাঙ্গাইলের মির্জাপুরে দুই ইট ভাটা ও এক পেপার মিলকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার উপজেলার কোর্ট বহুরিয়ায় মহেরা পেপার মিলে ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহার না করার কারণে এক লক্ষ টাকা, হাবিব ব্রিকস ও কালাম ব্রিকসে কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজিব কুমার ঘোষ।
এ ব্যাপারে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন,আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। জনস্বার্থে, এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply