1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দলিল লেখক ও ভেন্ডার সমিতির নির্বাচন সভাপতি জহিরুল সম্পাদক নুরুল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে দলিল লেখক ও ভেন্ডার সমিতির নির্বাচন সভাপতি জহিরুল সম্পাদক নুরুল

  • আপডেট টাইম : Saturday, May 21, 2022
  • 835 বার
Screenshot 20220521 180415

মো.সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা দলিল লেখক ও ভেন্ডার সমিতির নির্বাচনে মোহাম্মদ জহিরুল হক সভাপতি ও মো. নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির ১৩টি পদের ১১টিতে ভোট গ্রহন হয়। নির্বাচনে ১২০ জন ভোটারের মধ্যে ১২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কোষাদক্ষ্য ও যুগ্ম সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় ওই দুই পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিয় নির্বাচিত হন।

নির্বাচনে মো.জহিরুল হক ৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.আফছার উদ্দিন পেয়েছেন ৩১ভোট।

সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম সোহেল রানা পেয়েছেন ৩১ ও মো.তোজ্জাম্মেল হোসেন তালুকদার টিটু পেয়েছেন ২০ ভোট। এছাড়া সহসভাপতি পদে মো.জীবন রহমান পেয়েছেন ৪৬ ভোট নিকটতম মইনুল ইসলাম পেয়েছেন ৩৮ ও মো.আলম মিয়া পেয়েছেন ৩৪ ভোট , সাংগঠনিক সম্পাদক পদে মো.ইকবাল হোসেন পেয়েছেন ৬৭ ভোট নিকটতম নেপাল চন্দ্র সরকার পেয়েছেন ৫৪ ভোট, দপ্তর সম্পাদক পদে মো.আরিফুর ইসলাম পেয়েছেন ৬৭ ভোট নিকটতম মো.নাজমুল হাসান পেয়েছেন ৫৪ ভোট, প্রচার সম্পাদক পদে মো.রাশেদুল করিম লিটন পেয়েছেন ৮০ ভোট জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩৮ ভোট, ধর্ম সম্পাদক পদে মো.আনোয়ার হোসেন পেয়েছেন ৬৭ নিকটতম মো.আব্দুস সোবহান পেয়েছেন ৫১ ভোট। সম্মানিত সদস্য শ্রী দিলীপ কুমার বাকালী পেয়েছেন ৭৮ ভোট, মো.মোতাহার মল্লিক ৮৫ ভোট, মো.রমজান আলী ৮২ ভোট, মো.লাভলু রহমান ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অবাদ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদের জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com