1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া

  • আপডেট টাইম : Monday, February 9, 2026
  • 280 বার
IMG 20260209 WA0005

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর বারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সামনে থেকে এ যৌথ মহড়া শুরু হয়ে উপজেলার জামুরকীও গোড়াই উনিয়নের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয় । মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশগ্রহণ করে।
মহড়ায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর হাফিজ আল জুহের, মির্জাপুর-নাগরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আদনান হোসেন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন এবং বিজিবির নায়েক সুবেদার ওহাব আলী।
এছাড়াও সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মহড়ায় উপস্থিত ছিলেন।
যৌথ বাহিনীর এই মহড়ার উদ্দেশ্য হলো নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো যেন সমন্বিতভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com