1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে তিন প্রজাতির দৃষ্টিনন্দন ফুলগাছের চারা রোপণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে তিন প্রজাতির দৃষ্টিনন্দন ফুলগাছের চারা রোপণ

  • আপডেট টাইম : Thursday, August 14, 2025
  • 349 বার
IMG 20250814 204311

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আজ ১৪ আগস্ট ২০২৫ জেলা প্রশাসক, টাঙ্গাইল শরিফা হক -এর উদ্যোগে জেলার ১২টি উপজেলার ১,০৬৮টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি অফিস প্রাঙ্গণে একযোগে তিন প্রজাতির দৃষ্টিনন্দন দেশি ফুলগাছ—কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু—রোপণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে মির্জাপুর উপজেলায় অবস্থিত মির্জাপুর মহিলা কলেজ, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম। এ সময় আরোও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার এবং শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওসমান গনি।

এর আগে ২৫ জুন ২০২৫ তারিখে ‘একটি শিশু, একটি স্বপ্ন—ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার ১,৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একই প্রজাতির গাছ রোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছিল।

টাঙ্গাইল জেলাকে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ জেলায় রূপান্তরের পাশাপাশি আগামী প্রজন্মকে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে নিজ নিজ প্রাঙ্গণকে সবুজ ও মনোরম করে তুলতে সবাইকে আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com