1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ট্রাক থেকে ৬৭০০ পিস ইয়াবা জব্দ,গ্রেফতার ২ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে

মির্জাপুরে ট্রাক থেকে ৬৭০০ পিস ইয়াবা জব্দ,গ্রেফতার ২

  • আপডেট টাইম : Wednesday, September 3, 2025
  • 474 বার
received 1161470435232921

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‍্যার-১৪। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মির্জাপুর সদরে পুষ্ঠ কমুরির জহুর বাড়ির তিন রাস্তার মোড়ে সিলেট থেকে আসা একটি বালু বোঝাই ট্রাককে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে রাখা একটি লেবু চারার মাটির ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন—মাগুরার মোহাম্মদপুর উপজেলার মৃত আব্দুর রশিদ শেখের ছেলে রবিউল ইসলাম (৩০) ও একই এলাকার ট্রাক চালক শাহিন আলম( ২২) পিতা শহিদুল্লাহ শেখ।

র‍্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার কাওসার বাধন এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার ইয়াবার বাজারমূল্য প্রায় ২০ লাখ ১০ হাজার টাকা। আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com