1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ট্রাক অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনায় নিহত ১ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে ট্রাক অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট টাইম : Thursday, September 14, 2023
  • 823 বার
IMG 20230914 215244

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার সময় উপজেলার উয়ার্শী- বালিয়া সড়কের রাজনগর ব্রীজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। রাতে রিপোর্টটি লেখা পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ধামরাইয়ের দিক থেকে আসা ইট ভর্তি একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট- ১৩-৬০৩৯) রাজনগর অংশে চলমান থাকা অবস্থায় পিছন দিক থেকে একটি মোটরসাইকেল ( ঢাকা মেট্রো ল ৪৬-৬১৪০) ট্রাকটিকে অতিক্রম করতে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলের দুই যাত্রী কাত হয়ে পড়ে ট্রাকের নিচের ঢুকে যায়। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেলের পিছনে বসা নারীর যাত্রীর মাথা চ‚র্ণবিচর্ণ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মোটরসাইকেলের চালকও ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।

মির্জাপুর থানার এসআই মিনহাজ উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করেছি। ট্রাকটি পুলিশের আয়ত্বে রয়েছে কিন্তু ঘটনার পরপরই ট্রাক চালক ঘটনাস্থল ত্যাগ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com