1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে টানা ৪০ দিন মসজিদে গিয়ে ৫ওয়াক্ত নামায পড়ে সাইকেল পেল ৪ কিশোর - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম তারেক রহমানকে এই আসনটি উপহার দিব -মির্জাপুরে সাঈদ সোহরাব মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মির্জাপুরে টানা ৪০ দিন মসজিদে গিয়ে ৫ওয়াক্ত নামায পড়ে সাইকেল পেল ৪ কিশোর

  • আপডেট টাইম : Friday, April 11, 2025
  • 279 বার
IMG 20250411 173611

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টানা চল্লিশ দিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামায জামায়াতে আদায় করে প্ররস্কার হিসেবে সাইকেল পেল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গোড়াইল গ্রামের চার কিশোর। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা গোড়াইল বাযতুল ফালাহ মসজিদে এই পুরস্কার দেয়া হয়।
পুরস্কার প্রাপ্ত চার কিশোর হলো গোড়াইল গ্রামের জলিলের ছেলে বিধান হোসেন ১৩. একই গ্রামের মান্নানের ছেলে সামি (১২), স্বপন সিদ্দিকীর ছেলে রবিউল সিদ্দিকী (১২) ও মিজান সিদ্দিকীর ছেলে রিয়াদ সিদ্দিকী (১১)। মসজিদে ইমাম মাওলানা আব্দুল আজিজের পচিালনায় পুরস্কার তুলে মসজিদ কমিটির সভাপতি আব্দুল মোবিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক রবিউল হাসান সিদ্দিকী, আব্দুল আলীম সিদ্দিকী, মফিজুর রহমান সিদ্দিকী শহিদ সিদ্দিকী প্রমুখ।
গত ফেব্রæয়ারি মাসে ইতালি প্রবাসি আফজাল মুসাদ্দিক সিদ্দিকী মুসা ঘোষনা করেন ১০বছর থেকে ১৮ বছর বয়সি যেসকল মুসুল্লি টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামায মসজিদে এসে আদায় করবে তাদের প্রতিজনকে একটি করে সাইকেল উপহার দেয়া হবে। মসজিদের ইমাম আব্দুল আজিজ তাদের নামায আদায়ের বিষয়টি নিশ্চিত করেন। মসজিদের মুসুল্লি মফিজুর রহমান সিদ্দিকী বলেন, এই ধরনের উদ্যোগ মসজিদে কিশোর ও যুবকদের নামাযে আগ্রহ বাড়াবে মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com