1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে জিয়াউর রহমানকে অবমাননার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে জিয়াউর রহমানকে অবমাননার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : Monday, July 21, 2025
  • 480 বার
IMG 20250721 214146

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা থেকে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। দুপুর ১২টায় এসব মিছিল একত্রিত হয়ে বিশাল একটি মিছিলে রূপ নেয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী।

দীর্ঘদিন পর দলের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হওয়া এই কর্মসূচিতে সকাল ১০টা থেকেই বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দুপুর ১২টার মধ্যেই পুরো উপজেলা সদরের পরিবেশ বিএনপির স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান রুবেল চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, মোঃ আলতাফ মিয়া, মোহাম্মদ আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধা।

এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com