1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে জামায়াতের অর্থায়নে রাস্তা সংস্কার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে জামায়াতের অর্থায়নে রাস্তা সংস্কার

  • আপডেট টাইম : Friday, August 22, 2025
  • 449 বার
IMG 20250822 211452

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই নাজির পাড়া (উত্তর) সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাস্তা সংস্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোড়াই ইউনিয়ন শাখা।
শুক্রবার (২২ আগস্ট) সকাল দশটায় মিলগেইট ও জমিদার বাড়ি পুকুরপাড় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মুফতি আবযল কাশেম মৃধা , গোড়াই ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন শাহজাহান, সেক্রেটারি খায়রুল হোসেন, ওয়ার্ড সভাপতি ফরিদ মিয়া প্রমুখ। উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ বলেন. ‘বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি জনকল্যাণমুখী দল। নিজেদের সামর্থের সবটুকু দিয়ে মানুষের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। আগামী দিনে জামায়াত দেশের মানুষের সেবা করার সুযোগ পেলে দলটির নেতা কর্মীরা সেবকের দায়িত্ব পালন করবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com