1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের অবহিত করণ ও পরিকল্পনা সভা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের অবহিত করণ ও পরিকল্পনা সভা

  • আপডেট টাইম : Wednesday, June 2, 2021
  • 875 বার
190963030 270562174852779 6294362941698463263 n

শাহ্ সৈকত মুন্না
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২১ উপজেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ বাবুল আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশনের ফিল্ড রিসার্চ ম্যানেজার মোহাম্মদ শামীম হাসান প্রমুখ। এছাড়াও কুমদিনী হাসপাতাল, প্রাথমিক শিক্ষক সমিতি ও বিভিন্ন এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনের অংশ হিসাবে মির্জাপুর উপজেলায় ৬-১১ মাসের ৬১২৯ জন শিশুকে ১ লক্ষ আই ইউ এবং ১২-৫৯ মাসের ৪৬১৪০ জন শিশুকে ২ লক্ষ আই ইউ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com